
নীলফামারীর ডিমলায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকেরা। আজ শনিবার দুপুরে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সহযোগিতায় উপজেলার স্মৃতি অম্লান চত্বরে ডিমলা উপজেলার সর্বস্তরের অটোরিকশা শ্রমিকের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় অটোরিকশা থেকে বিভিন্ন সমিতির নামে দৈনিক চাঁদা আদায়সহ থানায় রিকুইজিশনের নামে ৪০০-৫০০ টাকা করে আদায়ের অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
এ ছাড়া প্রধান সড়কগুলোর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবি জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন তাঁরা। দাবি না মানলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।
ডিমলা উপজেলার সর্বস্তরের অটোরিকশা শ্রমিকের আহ্বায়ক আলম ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিগত ১৫ বছর এই উপজেলায় চলাচলরত প্রায় তিন হাজার অটোরিকশা থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করত সাবেক সংসদ সদস্য আফতাবের লোকজন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। কিন্তু বর্তমানে এ সেক্টরটি হাতবদল হয়ে নতুন করে অটোরিকশাচালকদের কাছ থেকে আবারও চাঁদা আদায় শুরু হয়েছে। দালাল চক্রকে নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে জোরজবরদস্তি করে থানায় রিকুইজিশনে খাটানো হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে