দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঠাকুরগাঁওয়ে একটি মন্দির ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করেছে সদর উপজেলা প্রশাসন। আজ বুধবার ভোর ৬টা থেকে আগামী ২৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকায় এ আদেশ জারি করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।
ইউএনও বলেন, ‘সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দির এলাকায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ইসকন অনুসারীদের দ্বন্দ্বের জেরে ওই মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়। এবারের দুর্গাপূজা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করা হয়।
জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে মন্দিরের জমির ভোগদখল নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই অনুসারীর মধ্যে বিরোধ চলছে। বিভিন্ন পূজার সময় এলে জেলা প্রশাসনের মিটিংয়ে বিষয়টি আলোচনা সাপেক্ষে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ ১৫ বছর ধরে সমস্যা সমাধান হয়নি। পূজা পেরিয়ে গেলেও সবাই আবার বিষয়টি ভুলে যান।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘মন্দিরে ১৪৪ ধারা জারির পর সেখানে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে