
দিনাজপুরের বিরলে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ সীমান্তের দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) বিরল আইসিপিতে এ সাক্ষাৎ হয়।
এ সময় বিএসএফের প্রতিনিধিদল বিরল আইসিপিতে উপস্থিত হলে বিজিবি সেক্টর কমান্ডাররা এবং ব্যাটালিয়ন অধিনায়কেরা তাঁদের অভ্যর্থনা জানান। এ ছাড়া বিজিবির একটি দল সেক্টর কমান্ডার কিষানগঞ্জ সেক্টরকে গার্ড অব অনার প্রদান করে।
বিজিবির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে বিজিবির ১৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন–বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক এবং বিএসএফের ১৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন–বিএসএফ কিষানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ আউল।
জানা গেছে, সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য এ সাক্ষাৎ হয়। এ সময় সীমান্ত হত্যা, মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনাসহ অবৈধ সীমান্ত পারাপার, তারকাঁটার বেড়া কর্তন বন্ধ, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার ব্যাপারে দৃঢ আশাবাদ ব্যক্ত করে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে