
চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ‘আইসো বাহে চর বাঁচাই’ স্লোগানে এ কর্মসূচি পালিত হয়। ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটি এই আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেয়।
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে চর মন্ত্রণালয়ের দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্যসচিব এস এম আশরাফুল হক রুবেল, ডা. মাহাফুজুর রহমান মারুফ প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রাম জেলার ৫৩ শতাংশ মানুষ হতদরিদ্র। জেলায় প্রায় ৮৫০ বর্গকিলোমিটার চর রয়েছে। এসব চরে সাড়ে ৫ লাখের বেশি মানুষ বসবাস করে। চরের উন্নয়ন না হলে তাদের ভাগ্যের উন্নয়ন হবে না।
শফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘জেলার চরগুলোয় দেড় শতাধিক এনজিও কাজ করে। কিন্তু তারা চরের একজনকেও স্বাবলম্বী করতে পারেনি। পানি উন্নয়ন বোর্ড হাজার হাজার কোটি টাকা খরচ করছে, কী করেছে? একদিকে বাঁধে, আরেক দিকে ভাঙে। ওরা এমনভাবে কাজ করবে, যাতে পরের অংশটা ভাঙে। টাকা আনবে, টাকা খাবে। ওটাকে পানি উন্নয়ন বোর্ড বলা যাবে না, মানি উন্নয়ন বোর্ড বলতে হবে। কুড়িগ্রাম হচ্ছে মঙ্গার পরীক্ষাগার। সবাই মঙ্গা নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু মঙ্গা ভালো হয় না। চর মন্ত্রণালয় না হওয়া পর্যন্ত চরের মানুষের উন্নয়ন হবে না। তাই চর মন্ত্রণালয় এখন সময়ের দাবি।’
এ সময় অন্যদের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী নিজাম উদ্দিন, অধ্যাপক নাজমুননাহার বিউটিসহ বিভিন্ন উপজেলার চর উন্নয়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে