নীলফামারীর ডিমলায় অনুমোদনহীন ক্লিনিকে অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে নবজাতক সুস্থ আছে।
আজ সোমবার সন্ধ্যায় ডিমলা স্কয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নামের অনুমোদনহীন ক্লিনিকটি সিলগালা করেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা। সেই সঙ্গে রোগী মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন তিনি।
নিহত প্রসূতির নাম তসলিমা আক্তার তুলি (২৩)। তিনি উপজেলার শালহাটি গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান আসাদের স্ত্রী। গত ৩১ মে সকালে ওই হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়।
হাসপাতাল সূত্র ও নিহতের স্বজনেরা বলছে, গত বৃহস্পতিবার রাতে তসলিমা আক্তারকে প্রথম সন্তান প্রসবের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডিমলা স্কয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। কিন্তু রোগীর স্বজনেরা অস্ত্রোপচার না করিয়ে স্বাভাবিক প্রসবের জন্য অপেক্ষা করেন। পরদিন শুক্রবার সকালে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে ডা. রাজু আহমেদ তাঁর অস্ত্রোপচার করেন। কিছুক্ষণ পর কন্যা সন্তানের জন্ম দেন তসলিমা। তবে নবজাতক বেঁচে গেলেও রোগীর অবস্থা অবনতি হতে থাকে। একপর্যায়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা বলেন, ‘অনুমোদন না থাকায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। রোগী মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’
তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে