
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরব আমিরাতের শারজাহে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ১ নভেম্বর থেকে সিলেট-শারজাহ রুটে বিমানের সরাসরি ফ্লাইট চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ।
এর আগে গত সোমবার সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু হয়। এবার সিলেট থেকে সরাসরি বিমান যাবে শারজাহে। ১ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে বিমানের ৭৩৭ মডেলের বিজি-২৫১ ফ্লাইটটি ১৬৪ জন যাত্রী নিয়ে আরব আমিরাতের শারজাহের উদ্দেশে রওনা দেবে।
সংশ্লিষ্টরা জানান, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালের সম্প্রসারণ করা হচ্ছে। এতে বিমানবন্দরের সক্ষমতা বাড়ছে। ফলে আন্তর্জাতিক রুটগুলোতে সরাসরি ফ্লাইটও বাড়ছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়ায় নতুন নতুন রুটে ফ্লাইট চালু হচ্ছে। ১ নভেম্বর থেকে শারজাহ ফ্লাইটও চালু হচ্ছে। ফ্লাইটটি সপ্তাহে প্রতি মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সিলেট থেকে আরব আমিরাতের শারজাহের উদ্দেশে রওনা দেবে।
এসব তথ্য নিশ্চিত করে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ১ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে শারজাহ অভিমুখী বিমানের ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। এ ফ্লাইট চালুর ফলে যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। পর্যটকদের জন্যও এটি বড় সুখবর। ওসমানী বিমানবন্দরের সুযোগ-সুবিধা আগের চেয়ে অনেক বেড়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভুঁইয়া আজকের পত্রিকাকে জানান, গত সপ্তাহে জেদ্দায় সরাসরি ফ্লাইট শুরু হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে সিলেট-শারজাহ রুটে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। এরপর সিলেট থেকে মদিনায় সরাসরি ফ্লাইট চালুর ভাবনা আছে তাদের।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে