দীর্ঘ পাঁচ বছর দুটি খাঁচায় বন্দী থাকা তিনটি টিয়া পাখিকে উদ্ধার করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার। আজ শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ‘বিক্রমপুর অ্যালুমিনিয়াম স্টোর’ নামে একটি দোকান থেকে ওই তিনটি টিয়া পাখি উদ্ধার করে শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। পরে সেগুলো বেলা ২টার দিকে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, শমশেরনগর বাজারে একটা অ্যালুমিনিয়ামের দোকানে দীর্ঘ পাঁচ বছর বন্দী ছিল তিনটি টিয়া পাখি। খবর পেয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল দুপুর ১২টার দিকে ওই দোকানে অভিযান চালিয়ে খাঁচায় বন্দী তিনটি টিয়া পাখি উদ্ধার করে। পরে বেলা ২টার দিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের উপস্থিতিতে তিনটি টিয়া পাখিকে অবমুক্ত করা হয়।
লাউয়াছড়া রেঞ্জের বন কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিক্রমপুর অ্যালুমিনিয়াম স্টোরের স্বত্বাধিকারীকে দোকানে পাওয়া যায়নি। মূলত তাঁরা বিক্রির জন্য দোকানে রাখেননি। শখের বসে লালন-পালন করে আসছেন দীর্ঘদিন। দোকানের কর্মচারীর কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাঁরা এমন করবে না বলে স্বীকারোক্তি দিয়েছে। টিয়া পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে