
হবিগঞ্জের একটি বাসা থেকে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে যৌথবাহিনী। এ সময় নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় চারজনকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার মীরপুরে একটি বাসায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন।
গোপন সূত্রে খবর পেয়ে মিরপুর বাজারে ব্যবসায়ী রহমত আলীর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তাঁর বাসার নিচতলা ও দোতলা থেকে ৫১৩ বস্তা ভারতীয় চিনি ও ৬০ কেজি জিরা উদ্ধার করে জব্দ করা হয়। এ ছাড়া অপর একটি স্থান থেকে আরও ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, চোরাকারবারিরা সেখানে ভারতীয় চিনি মজুত করে বাজারে বিক্রি করত। তারা ভারতীয় বস্তা থেকে চিনি বের করে একটি দেশীয় কোম্পানির লোগো সংবলিত বস্তায় ভরে সেটি বাজারে বিক্রি করে আসছে। অভিযানের সময় বস্তা সেলাই করা ও টাকা গোনার মেশিন জব্দ করা হয়।
এ বিষয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যৌথ অভিযান চালিয়ে এসব চিনির বস্তা ও নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বাহুবল থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে