
সিলেটে বন্যার প্রভাব পড়েছে উপজেলা পরিষদ নির্বাচনে। বন্যায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বিভিন্ন কেন্দ্রে ভোটাররা নৌকা করে আসছেন। তবে বেশির ভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি একেবারেই কম। আজ বুধবার এসব পরিস্থিতি দেখা যায় সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়।
এদিন দুপুর ১২টা পর্যন্ত কানাইঘাটের মুলাগুল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৯২৫ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১৫৭টি। বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রবীর কুমার মন্ডল বলেন, ‘আবহাওয়া খারাপ থাকার কারণে ভোটার উপস্থিতি কম। ভোট সুষ্ঠু ও সুন্দর হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
একই উপজেলার ৮ নম্বর মুলাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ২৫৯টি ভোটের মধ্যে ভোট পড়েছে ২৭১টি। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. জিলানী আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি।’
এদিকে জকিগঞ্জের কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ভোটারদের কক্ষের সামনে পাঁচ থেকে ছয়জন দাঁড়ানো। নারী ভোটারদের কক্ষের সামনে দুজন ছিলেন। এ ছাড়া প্রেমনগর গ্রামের পুরুষ ভোটারদের ২ নম্বর কক্ষে পৌনে দুই ঘণ্টায় ভোট পড়ে দুটি।
উপজেলার বারহাল ইউনিয়নের কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আসার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় নৌকায় করে অনেক ভোটারকে কেন্দ্রে আসতে দেখা যায়।
এই কেন্দ্রের ভোটার সাজ উদ্দিন বলেন, ‘বন্যার কারণে সড়ক ডুবে গেছে। ঘর থেকে বের হওয়ারই উপায় নেই। প্রার্থীর লোকজন বাড়িতে নৌকা পাঠিয়েছেন। তাই ভোট দিতে আসছি।’
জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটার উপস্থিতি ভালো। ডিসি স্যারসহ কোর কমিটির সবাই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেলা ২টা পর্যন্ত ২১% ভোট পড়েছে।’
ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যেসব কেন্দ্রে গিয়েছি, সেগুলোতে ভোটার উপস্থিতি সন্তোষজনক পেয়েছি।’
বন্যায় জকিগঞ্জ উপজেলার পৌরসভা ও ৯টি ইউনিয়ন প্লাবিত রয়েছে। এ উপজেলার ১১৩টি গ্রাম এখন পর্যন্ত প্লাবিত রয়েছে। জকিগঞ্জে ভোটার রয়েছেন ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন।
আর কানাইঘাট উপজেলাতেও পৌরসভা ও ৮টি ইউনিয়ন প্লাবিত রয়েছে। বন্যায় এই উপজেলায় ১৯০টি গ্রাম এখনো প্লাবিত। ওই উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটার রয়েছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে