হবিগঞ্জের এক শিক্ষকের কাছ থেকে উপহারের গাড়ি পেয়ে একপ্রকার ধরা খেলেন হিরো আলম। বেশ কয়েক বছর ধরে ট্যাক্স না দেওয়াসহ গাড়িটির নবায়ন করা হয়নি। এসব কারণে এই গাড়ির মালিকপক্ষের কাছে প্রায় পাঁচ লাখ টাকা পাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ বুধবার দুপুরে গাড়ির কাগজপত্র যাচাই করতে গিয়ে এর ফিটনেস ও বিআরটিএর পাওনা টাকার বিষয়ে জানতে পারেন হিরো আলম। তাঁকে গতকাল মঙ্গলবার দুপুরে টয়োটা নোয়াহ ১৯৯৮ মডেলের গাড়িটি উপহার দেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের এম মখলিছুর রহমান। তিনি স্থানীয় হাজি আবদুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক।
এ বিষয়ে হবিগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষক মুখলিছুর রহমান হিরো আলমকে যে গাড়ি উপহার দিয়েছেন, সেই গাড়ির কাগজপত্র প্রায় ১০ বছর নবায়ন করা হয়নি। তাই ট্যাক্সসহ নবায়ন করতে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ফি দিতে হবে।’
ফিটনেসের কাগজ ছাড়া রাস্তায় গাড়ি চলাচল করা অবৈধ বলে জানান হবিগঞ্জ ট্রাফিকের পরিদর্শক (টিআই) মোহাম্মদ আলী। তিনি আজকের পত্রিকাকে বলেন, গাড়ির কাগজপত্র ছাড়া রাস্তায় চালানো কারও উচিত নয়। রাস্তায় এ ধরনের গাড়ি আটক করা হলে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।’
এ বিষয়ে জানতে শিক্ষক এম মখলিছুর রহমানের মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়। হিরো আলমের মোবাইল ফোনেও কল করা হলে তিনি ধরেননি।
হিরো আলমকে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানের সভাপতি চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাউছার আহমেদ বলেন, ‘গাড়িটি হিরো আলম তাঁর এলাকায় নিয়ে গেছেন। আমরা মনে করেছিলাম, গাড়িটি হয়তো তিনি আমাদের এলাকার জন্য দিয়ে যাবেন।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে