সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৬টি থানায় আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে দলটি। এর মধ্যে একটিতে মহানগর ছাত্রদলের বর্তমান সভাপতিকে সদস্যসচিব করা হয়েছে। নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত আদেশে এই ৬ কমিটি অনুমোদন দেওয়া হয়।
আজ বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, কোতোয়ালি থানা কমিটির আহ্বায়ক হলেন ওলিউর রহমান চৌধুরী সুহেল ও সদস্যসচিব সোয়েব আহমদ। বিমানবন্দর থানা কমিটির আহ্বায়ক আব্দুল কাদির সমসু ও সদস্যসচিব সৈয়দ সরোয়ার রেজা। শাহপরাণ থানা কমিটির আহ্বায়ক আব্দুল মুনিম ও সদস্যসচিব খোরশেদ আহমদ খুশু। জালালাবাদ থানা কমিটির আহ্বায়ক শহীদ আহমদ ও সদস্যসচিব মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ।
দক্ষিণ সুরমা থানা কমিটির আহ্বায়ক ডা. এনামুল হক ও সদস্যসচিব মকসুদ আহমদ। মোগলবাজার থানা কমিটির আহ্বায়ক আব্দুল হাসনাত ও সদস্যসচিব জামাল আহমদ।
আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মহানগরের ৬ থানা ইউনিট আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আর জালালাবাদ থানা কমিটির সদস্যসচিব সুদীপ জ্যোতি এষ মহানগর ছাত্রদলের সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে