সিলেটে ১১ দিনব্যাপী নাট্য প্রদর্শনী শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী শিমূল ইউসুফ। আজ দ্বিতীয় দিনে থিয়েটার মুরারিচাঁদ নাট্যদল মঞ্চস্থ করবে নাটক ‘পুতুলমানুষ’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খান। এ বছর নাট্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ নাট্য পরিষদ সম্মাননা তুলে দেওয়া হয় অধ্যাপক মোহাম্মদ শফিককে।
অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের পর নৃত্যশৈলী সিলেটের পরিবেশনায় নৃত্যালেখ্য ‘দ্রোহী বর্ণমালা’ মঞ্চস্থ হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয় ছন্দা নৃত্যালয়ের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে। সন্ধ্যা ৭টার দিকে প্রথম দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে শাস্তি নাটক মঞ্চস্থ করে নাট্যালোক সিলেট (সুরমা)।
সম্মিলিত নাট্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ বাঙালির প্রতিটি সংগ্রামে নাট্য আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় সম্মিলিত নাট্য পরিষদের একুশের আলোকে নাট্য প্রদর্শনীর মাধ্যমে নাট্যকর্মীরা আগামী প্রজন্মের কাছে যুগান্তকারী বার্তা পৌঁছে দিচ্ছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে