সুনামগঞ্জের জগন্নাথপুরে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ২৫ বস্তা ভারতীয় পেঁয়াজসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যবসায়ী হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত ধীরেন্দ্র রায়ের ছেলে শংকর রায় (৩৮)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে জগন্নাথপুর সদরের নদীর পাড় এলাকা থেকে সরকারি শুল্ক কর ফাঁকি দেওয়া ভারতীয় পেঁয়াজবোঝাই একটি মিনিট্রাক আটক করা হয়।’
ওসি আরও বলেন, ‘ট্রাকটিতে ২৫ বস্তায় ১ হাজার কেজি পেঁয়াজ পাওয়া যায়। পরে ওই পেঁয়াজের মালিক শংকরকে গ্রেপ্তার করা হয়। শংকর অনেক দিন ধরে জগন্নাথপুর বাজারে ভূষিমালের ব্যবসার আড়ালে চোরাচালানের সঙ্গে জড়িত। এর আগে তাঁকে ভারতীয় চিনিসহ গ্রেপ্তার করা হয়।’
এই ঘটনায় আজ শুক্রবার জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন ভূঁইয়া বাদী হয়ে ওই ব্যবসারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে