মৌলভীবাজার: সরকার ঘোষিত চলমান লকডাউনে অসহায় মৌলভীবাজারে দিনমজুর ও শ্রমজীবী মানুষ। এর মধ্যে করোনায় অতি উচ্চ ঝুঁকিতে থাকা জেলা সত্ত্বেও কারও মুখে নেই মাস্ক, মানছেন না স্বাস্থ্যবিধি।
আজ রোববার মৌলভীবাজার চৌমহনা পয়েন্টে দেখা যায় শতাধিক দিনমজুর কোদাল-টুকরি নিয়ে বসে আছেন কাজের সন্ধানে। কেউ যদি এসে নিয়ে যায় তখন মিলবে কাজ, আসবে টাকা। আর এই টাকা দিয়ে তাঁরা ক্রয় করবেন সংসারের নিত্য প্রয়োজনীয় পণ্য। বর্তমান করোনা পরিস্থিতিতে কাজ কম, মানুষ কাজে নিতে চান না ভয়ে। অনেকে দীর্ঘক্ষণ বসে থেকেও কাজের সন্ধান না পেয়ে ফিরে যান বাড়ি। পর্যাপ্ত কাজের সুযোগ না থাকায় অনেকেই বেকার দিন কাটাচ্ছেন। পরিচিতদের কাছ থেকে ঋণে টাকা এনে চালাচ্ছেন সংসার। আবার কেউ কেউ কোনো উপায় না পেয়ে সুদে টাকা আনতে বাধ্য হচ্ছেন।
তবে তাঁদের অভিযোগ করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে সরকারিভাবে তাঁরা কোনো সহযোগিতা পায়নি। তাঁদের অনেকের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় হলেও দীর্ঘদিন থেকে বসবাস করছেন মৌলভীবাজার। মৌলভীবাজার জেলা করোনায় অতি উচ্চ ঝুঁকিতে থাকা সত্ত্বেও মাস্ক পরা এবং দূরত্ব বজায় রাখার নেই কোন প্রবণতা তাঁদের।
কথা হয় দিনমজুর ইলিয়াস মিয়ার সঙ্গে। তিনি বলেন, '৬ সদস্যের সংসার আমার। আমাদের সংসার চালাতে হয়, এ জন্য কাজ করি। করোনা ভয় পাইলে সংসার চালাব কি দিয়ে! প্রথম দিকে মাস্ক পড়তাম এখন আর পরি না। এর মধ্যে নাই কাজ। দুই দিন অপেক্ষা করে কাজ পাইছিলাম, চার শত টাকা রোজগার হয়ছিল। কিন্তু আজ এখন পর্যন্ত পাচ্ছি না। পাব কি না তারও ঠিক নাই। আমাদের এক একটা দিন অনেক কষ্টে যায়।'
দিনমজুর সাইদ মিয়া জানান, শহর এবং শহরের বাইরের মানুষজন এসে নানা ধরনের কাজের জন্য তাঁদের নিয়ে যান। কিন্তু বর্তমান অবস্থায় জন্য আগের মতো তাঁদের নেন না বলে জানান তিনি।
কাজের সরঞ্জাম নিয়ে ৭/৮ জনের সঙ্গে থাকা আজম আলি জানান, কাজের জন্য অপেক্ষা করছেন তিনি। বর্তমান আইন করার পর থেকে তাঁদের অর্ধেক লোককে বেকার থাকতে হয়। ভোর ৬টা থেকে ১০টা পর্যন্ত অপেক্ষা করেও কাজ পাওয়া যায় না। খালি হাতে বাড়ি ফিরতে হয় তাঁদের। পরবর্তীতে পেটের দায়ে ঋণ করে, সুদে টাকা এনে কোনো রকম দৈনন্দিন খরচ চালাচ্ছেন তাঁরা।
পৌর মেয়র মো. ফজলুর রহমান বলেন, 'লকডাউনে আমরা দফায় দফায় মানুষকে সহায়তা করেছি। কয়েক হাজার মানুষ এরই মধ্যে খাদ্য সহায়তা ও নগদ অর্থ পেয়েছে। সবশেষ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বেশ কিছু খাদ্যসহায়তা এসেছে, সেগুলোও আমরা বিতরণ করেছি। অধিক পরিমাণ মানুষকে সহায়তা করতে হচ্ছে, এ জন্য পর্যায়ক্রমে আমরা খাদ্য সহায়তা দিবো।'

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে