
মৌলভীবাজারের কুলাউড়ায় ওয়াজ মাহফিলের মঞ্চে বক্তব্যরত অবস্থায় মাওলানা আবদুল মালিক আল মনসুরী (৬৮) নামে এক বক্তার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের একটি ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।
আজ বুধবার উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সরকার বাজার গ্রামে তাঁকে জানাজা শেষে দাফন করা হয়। তিনি কুলাউড়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মামুর জামে মসজিদের ইমাম।
জানা যায়, গতকাল রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের রাজাপুর জামে মসজিদে ওয়াজ মাহফিলের মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন মাওলানা আবদুল মালিক আল মনসুরী। বক্তব্যের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। এ সময় তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাজারের বেসরকারি মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মো. মমদুদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাওলানা আবদুল মালিক আল মনসুরী রাজাপুর মসজিদে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য শুরুর মিনিট দু-একের মধ্যে তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়লে আমরা দ্রুত তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে