
সুনামগঞ্জের জগন্নাথপুরে মানব পাচার মামলায় জেবু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার গ্রেপ্তার জেবু মিয়াকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি জগন্নাথপুর পৌরসভার কেশবপুর এলাকার মৃত আপ্তাব আলীর ছেলে।
ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনায় সুনামগঞ্জের জগন্নাথপুরে মানব পাচার মামলায় জেবু মিয়া (৪০) নামের এক মানব পাচার চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১০ অক্টোবর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের মানব পাচার চক্রের মূল হোতা আজিজুর রহমানের মাধ্যমে সাড়ে ১০ লাখ টাকা চুক্তিতে হবিবপুর গ্রামের ছালিক মিয়ার ছেলে মিজান মিয়া ইতালি যাওয়ার জন্য দুবাই হয়ে লিবিয়ায় যান। চুক্তি অনুযায়ী কথা ছিল ইতালি পৌঁছানোর পর টাকা পরিশোধ করার। কিন্তু লিবিয়ায় যাওয়ার পর মিজানকে হত্যার ভয় দেখিয়ে তাঁর মায়ের কাছ থেকে চুক্তি করা সাড়ে ১০ লাখ টাকা আদায় করে মানব পাচার চক্রের সদস্যরা।
কিছুদিন পর আবার মিজানকে অমানবিক নির্যাতন করে তাঁর মায়ের কাছ থেকে আরও ১০ লাখ টাকা আদায় করে ওই চক্র। দীর্ঘ তিন বছর নির্যাতনের পর গত ১৭ জানুয়ারি লিবিয়া পুলিশের সহযোগিতায় মিজানকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় গত সোমবার মিজানের মা রেখা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় আজিজুর রহমানকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার বাদী রেখা বেগম বলেন, ‘আমার ছেলেকে তিন বছর লিবিয়ায় আটকে রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে। আমি এর বিচার চাই এবং আমার কাছ থেকে নেওয়া সাড়ে ২০ লাখ টাকা ফেরত চাই।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মানব পাচার আইনে মামলা দায়ের পর দুই নম্বর আসামি জেবু মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার মুলহোতা লিবিয়ায় রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে