মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন, ‘উন্নত দেশ গড়ার ক্ষেত্রে আমরা যতটা এগিয়ে গেছি, নৈতিকতার দিক দিয়ে কিন্তু ততটা এগিয়ে যেতে পারিনি। তাই উন্নতিসাধনের পাশাপাশি নিজেদের নৈতিক অবস্থানে নিয়ে যেতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়।’
সিলেটে ‘প্রাণিজাত খাদ্যের বৈশ্বিক নিরাপত্তায় কিউসি ল্যাবের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় আজ সোমবার তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, বর্তমান সরকার দেশকে উন্নতির উচ্চশিখরে নিয়ে যেতে বদ্ধপরিকর। প্রাণিজাত খাদ্যের আন্তর্জাতিক মান বজায় রাখতে সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে অত্যাধুনিক ‘কোয়ালিটি কন্ট্রোল (কিউসি) ’ ল্যাব স্থাপন করেছে। এতে দেশে উৎপাদিত সকল প্রাণিজাত খাদ্যের মান পরীক্ষা করা সম্ভব হবে। এতে একটি সুস্থ মানবসম্প্রদায় গঠনে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
সভায় কিউসি ল্যাবের কার্যক্রম তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. মো. মোস্তফা কামাল। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত হোসেন চৌধুরী ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ড. অমলেন্দু ঘোষ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে