সারা দেশের মতো সুনামগঞ্জের মধ্যনগরে চলমান তাপপ্রবাহে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের। এই পরিস্থিতির মধ্যে উপজেলায় দিনে মাত্র ৬-৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকছে। স্বাভাবিক কাজ-কর্ম ব্যাহত হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন উপজেলাবাসী।
পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা উপ-আঞ্চলিক কার্যালয় ও গ্রাহকেরা জানান, মধ্যনগর উপজেলা নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায়। এখানে প্রায় ২৫ হাজার গ্রাহক রয়েছেন। দুই সপ্তাহ ধরে বিদ্যুৎ-বিভ্রাট শুরু হয়েছে। দিনের ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ৬-৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে শিশু ও বয়স্ক মানুষ বেশি কষ্টে রয়েছেন।
উপজেলার মধ্যনগর বাজারের ব্যবসায়ী লিটন বনিক বলেন, ‘নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করছি। অথচ বিদ্যুতের অবস্থা এখন খুবই নাজুক। দিনে-রাতে সব মিলিয়ে ছয় থেকে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। এতে ব্যবসার খুব ক্ষতি হচ্ছে।’
স্থানীয় শিক্ষক অজয় রায় বলেন, ‘অসহনীয় তাপপ্রবাহে জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই অবস্থার উত্তরণে সংশ্লিষ্টরা দ্রুত ব্যবস্থা না নিলে গ্রীষ্মের অসহনীয় গরমে মানুষের বিভিন্ন রোগ-বালাই বেড়ে যাবে। সীমাহীন বিদ্যুৎ-বিভ্রাটের ফলে প্রতিদিনের কাজসহ শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে।’
কথা হয় স্থানীয় ব্যাটারিচালিত অটোরিকশার চালক রাতুল মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘কারেন্ট ঠিকমতো না থাকায় গাড়ির চার্জ হয় না। তাই প্রতিদিন গাড়ি চালাইতাম হারতাছি না। খুব কষ্টের মধ্যে দিন যাইতাছে।’
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা উপ-আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মধ্যনগর উপজেলায় প্রায় ২৫ হাজার গ্রাহক আছেন। বিদ্যুতের চাহিদা রয়েছে আড়াই মেগাওয়াট। এর বিপরীতে লোড কম থাকায় ও বিভিন্ন কারণে বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ-বিভ্রাট হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সব চেষ্টা অব্যাহত রয়েছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে