
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে বিএনপির জয়জয়কার। জেলার ১২টি উপজেলা নিয়ে গঠিত ৮টি আসনের ৭টিতেই বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন। অপরটিতে জয়ী হয়েছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রদত্ত ফলাফলে এই তথ্য জানা গেছে।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৪৫ ভোট।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু জয়ী হয়েছেন। বিএনপির মনোনীত এই প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৩৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবীর দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৫১৬ ভোট।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ জয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৭৩৪ ভোট।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী হাঁস প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৯০০ ভোট।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট।
টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য রবিউল আওয়াল লাভলু জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৯১০ ভোট।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩২ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৩৭ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৩৮ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে