দেশের পুঁজিবাজারে ফের নেতিবাচক প্রভাব ফেলেছে শেয়ার বিক্রি করে অর্জিত আয়, অর্থাৎ মূলধনি মুনাফা বা ক্যাপিটাল গেইনের ওপর কর বসানোর বিষয়টি। এর কারণে ঈদের আগে থেকে ঊর্ধ্বমুখী থাকা পুঁজিবাজারে আবারও দরপতন দেখা দিয়েছে। বিশ্লেষক ও বাজারসংশ্লিষ্টরা ক্যাপিটাল গেইনের ওপর করারোপকে পুঁজিবাজারের জন্য নেতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন।
এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, পুঁজিবাজার নিয়ে সরকারের ভাবনা নেই, নীতি-সহায়তা দিতে চায় না। অর্থনীতির গতি, বিনিয়োগ, ভোগ কমেছে। বিপরীতে কর বাড়ানো হয় কোন যুক্তিতে?
গত এপ্রিলের শেষ দিকে এসে ক্যাপিটাল গেইনে করারোপের আলোচনার মাসখানেক ব্যাপক দরপতন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেশির ভাগ বিনিয়োগকারীর বিনিয়োগ অর্ধেকে নেমে যায়। এর মধ্যেই গত ৬ জুন সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিপর্যায়ে ৫০ লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইনে ১৫ শতাংশ করারোপের ঘোষণা আসে। এর কয়েক দিন পর কিছুটা ঘুরে দাঁড়াতে থাকে পুঁজিবাজার। ১২ থেকে ২৭ জুন পর্যন্ত ৯ কর্মদিবসের ৮ দিনই উত্থান হয়েছে ডিএসইতে।
তবে গত ২৯ জুন ব্যক্তিপর্যায়ের সঙ্গে কোম্পানির মতো তহবিল ও ট্রাস্টের তহবিলের মূলধনি মুনাফায়ও একই হারে করারোপ করে সংসদে অর্থবিল পাস হয়। এতে পরের কর্মদিবসে গতকাল রোববার ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিজিটের মধ্যে দরপতন হয়েছে ২৬৮টির। এর প্রভাবে সাধারণ সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৮ পয়েন্টে। তবে লেনদেন ৬ কোটি ৮৫ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭১২ কোটি ৬৮ লাখ টাকায়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, গেইন ট্যাক্সের পাশাপাশি ক্যাপিটাল লস হলে সেটা পরবর্তী পাঁচ বছর পর্যন্ত ফরোয়ার্ড করতে পারবে, যা ইতিবাচক দিক। তবু আমাদের প্রচেষ্টা থাকবে, এই কর বাতিল করানোর।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৬ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগে