
ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে। নানা সংকট ও বাজারে অস্থিরতার মধ্যে সুখবর হিসেবে এসেছে এলপিজির দাম কমার খবর। গত মাসের তুলনায় প্রতি কেজিতে এলপিজি গ্যাসের দাম কমল ১ টাকা ৮৭ পয়সা। সে হিসেবে ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৫ টাকা। ১২ কেজির এলপিজির নতুন দাম ১ হাজার ২০০ টাকা। একইভাবে দাম কমেছে অটো গ্যাসেরও।
আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ দাম ঘোষণা করে। সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক ভার্চুয়ালি এ দাম ঘোষণা করেন। এ সময় সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অক্টোবরে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০১ টাকা ১ পয়সা, যা সেপ্টেম্বরে ছিল ১০২ টাকা ৮৮ পয়সা। এর আগে আগস্টে এই দাম ছিল ১০১ টাকা ৬২ পয়সা। এদিকে ১২ কেজির এলপিজি অক্টোবরে দাম পড়বে ১ হাজার ২০০ টাকা, যা সেপ্টেম্বরে ছিল ১ হাজার ২৩৫ টাকা এবং আগস্টে ছিল ১ হাজার ২১৯ টাকা।
এদিকে অক্টোবরে অটো গ্যাসের দাম কমেছে ১ টাকা ৬৪ পয়সা। চলতি মাসের জন্য অটো গ্যাসের দাম লিটারপ্রতি ৫৫ টাকা ৯২ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা সেপ্টেম্বরে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা। অপরদিকে, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দাম কিছুটা কমেছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম সেপ্টেম্বরে ছিল শূন্য দশমিক ২২ টাকা, অক্টোবরে তা কমে হয়েছে শূন্য দশমিক ২১ টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৫৯০ মার্কিন ডলার এবং ৫৬০ মার্কিন ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫: ৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৫৭০ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনায় এই দাম নির্ধারণ করেছে কমিশন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে