ডলার-সংকটে উচ্চ মূল্যস্ফীতির চাপ দিন দিন বেড়েই চলছে। এ জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচন নীতি অবলম্বন করছে বাংলাদেশ ব্যাংক। ক্রমান্বয়ে দেশের মুদ্রাবাজারে নগদ টাকার প্রবাহ কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত পাঁচ মাসে প্রায় ৩৯ হাজার কোটি টাকা নগদ প্রবাহ কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুনে দেশে মোট নগদ টাকার পরিমাণ ছিল ৩ লাখ ১১ হাজার ৯৪৭ কোটি টাকা। গত অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৭ কোটি টাকা। অর্থাৎ পাঁচ মাসের ব্যবধানে দেশে নগদ টাকার প্রবাহ কমেছে ৩৮ হাজার ৯১০ কোটি টাকা।
ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে দেশে টাকার প্রবাহ কমে যাচ্ছে। এতে মুদ্রাবাজারে অর্থের সংকট দেখা দিচ্ছে। যার প্রভাব পড়ছে ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায়। তবে কোনো ব্যাংক তারল্যসংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক সহায়তা দিয়ে গ্রাহকের আস্থা ধরে রাখার চেষ্টা করছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সংকোচন নীতিতে রয়েছে। সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার বিক্রি করছে। এতে মুদ্রাবাজার থেকে অর্থ ধীরে ধীরে বাংলাদেশ ব্যাংকে চলে আসছে। এ কারণে বাজারে নগদ টাকার প্রবাহ কমছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৫ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে