দেশের ডলার বাজারের অস্থিরতা ক্রমান্বয়ে বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরে ব্যাংক ও মানি চেঞ্জারগুলোতে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে খোলাবাজারে ডলার বিক্রির অতীতের সব রেকর্ড গতকাল ভেঙে পড়েছে। খোলাবাজারে ডলারের নিয়ন্ত্রণ কালোবাজারিদের দখলে চলে গেছে।
গতকাল বৃহস্পতিবার খোলাবাজারের কালোবাজারিরা ১২৮ টাকা পর্যন্ত ডলার বিক্রি করেছেন। তারপরও ক্রেতারা চাহিদামতো পাচ্ছেন না। যদিও কয়েক দিন ধরে ১২৪ টাকা পর্যন্ত ডলার লেনদেন হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক মানি চেঞ্জারদের জন্য ডলারের কেনা দর ১১৩ টাকা ৭৫ পয়সা এবং বিক্রির দর ১১৫ টাকা ২৫ পয়সা বেঁধে দিয়েছে। এই রেটে কোনো মানি চেঞ্জারে ডলার লেনদেন হয়নি। যাঁদের প্রয়োজন, তাঁরা বিভিন্ন অলিগলি এবং রেস্তোরাঁ থেকে ১২৮ টাকা পর্যন্ত ডলার ক্রয় করেছেন বলে জানা গেছে।
গতকাল সরেজমিনে রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, মানি চেঞ্জারগুলোতে ডলার লেনদেন হচ্ছে না। মানি চেঞ্জারের বিক্রয়কর্মীরা অলস সময় পার করছেন। তাঁরা বলছেন ডলার নেই, তাই বিক্রি করতে পারছেন না। আর বাণিজ্যিক ব্যাংকেও একই অবস্থা। তারা সাধারণ গ্রাহকের কাছে ডলার বিক্রি বন্ধ করে দিয়েছে।
পল্টন এলাকার নিউট্রলি মানি এক্সচেঞ্জ লিমিটেডের বিক্রেতা মো. লিটন হোসেন বলেন, ‘আমাদের এখানে ক্রেতাদের আনাগোনা কম। কারণ আমাদের কাছে নগদ ডলার নেই। বেঁধে দেওয়া দরে কেউ ডলার বিক্রি করতে চান না। তাই ডলার সংগ্রহ করতে পারছি না। আর ডলার না থাকায় অলস সময় পার করছি। এভাবে চলতে থাকলে চাকরি থাকবে কি না সন্দেহ। এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের মনে হয় খুব একটা মাথাব্যথা নেই। কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান চালায়, আবার ছাড়ে। অনেকটা চোর-পুলিশ খেলার মতো।’
মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব মো. হেলাল সিকদার বলেন, ‘বেঁধে দেওয়া দরে ডলার লেনদেন হচ্ছে না। গ্রাহক এসে ডলার না পেয়ে আমাদের নানা বকাঝকা ও মশকরা করছেন। তাঁরা বাধ্য হয়ে অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে ডলার কিনছেন।
নাম প্রকাশ না করার শর্তে আরেক মানি চেঞ্জারের বিক্রেতা বলেন, কেনা দর ১১৩ টাকা ৭৫ পয়সা এবং বিক্রি দর ১১৫ টাকা ২৫ পয়সায় ডলার লেনদেন বন্ধ। দালালেরা ১২৭-১২৮ টাকায় লেনদেন করলে, তাঁরা কেন বৈধদের কাছে ১৪-১৫ টাকা কম দরে ডলার বিক্রি করবেন।
গতকাল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের সিইও সেলিম আর এফ হোসেন বলেন, বৈঠকে বিদ্যমান ডলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ডলার বাজার নিয়ন্ত্রণে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রণোদনাসহ ডলারের দাম কোনোভাবেই ১১৬ টাকার বেশি হবে না। আর আমদানির ডলার ১১১ টাকা করে বিক্রির করতে হবে। বাফেদার ঘোষিত দরের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করলে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে।
জানা গেছে, চলতি মাসের প্রথম দিন থেকে রপ্তানি আয় ও রেমিট্যান্স কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ ১১১ টাকা নির্ধারণ করা হয়। একই বৈঠকে রেমিট্যান্সের প্রণোদনার বিপরীতে সীমা তুলে দেওয়া হলেও গতকাল তা ১১৬ টাকা বেঁধে দেওয়া হয়েছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৫ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগে