
অর্থনৈতিকভাবে নাজুক শ্রীলঙ্কায় চলতি মাসে বার্ষিক মূল্যস্ফীতির হার ঋণাত্মক ২ দশমিক ১ শতাংশে নেমেছে। এটি ১৯৬১ সালের পর সর্বোচ্চ ঋণাত্মক মূল্যস্ফীতির রেকর্ড। দেশটির সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
মূল্যস্ফীতি কোনো দেশ বা অঞ্চলের সামগ্রিক পণ্য বা সেবার দাম বাড়ার প্রবণতা নির্দেশ করে। তবে অর্থনৈতিক সংকোচনের কারণে এর উল্টো ঘটনা ঘটে, যা ঋণাত্মক মূল্যস্ফীতি হিসেবে পরিচিত।
যেমন বাংলাদেশে গত অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে। এর অর্থ হলো— গত বছর অক্টোবরে যে পণ্য বা সেবার মূল্য ছিল ১০০ টাকা, এই অক্টোবরে সেটার দাম বেড়ে হয়েছে ১১০ টাকা ৮৭ পয়সা।
উল্টোদিকে একইভাবে শ্রীলঙ্কার ঋণাত্মক ২ দশমিক ১ শতাংশ মূল্যস্ফীতির অর্থ হলো— গত বছর নভেম্বরে যে পণ্যের দাম ছিল ১০০ টাকা, এবার সেটার দাম কমে ৯৭ টাকা ৯০ পয়সায় নেমেছে।
২০২২ সালে নজিরবিহীন আর্থিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। ভোগ্যপণ্যের তীব্র ঘাটতি ও মূল্যস্ফীতি প্রায় ৭০ শতাংশে পৌঁছায়। পরবর্তীতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের বেইলআউট এবং কর বৃদ্ধি ও কৃচ্ছ্রতামূলক পদক্ষেপের মাধ্যমে দেশটি অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টা শুরু করে।
গত সেপ্টেম্বরেও শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ঋণাত্মক দশমিক ৫ শতাংশে ছিল, যা অক্টোবরে দশমিক ৮ শতাংশে নেমে আসে। চলতি নভেম্বরে তা ঋণাত্মক ২ দশমিক ১ শতাংশে পৌঁছায়।
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জ্বালানি ও খাদ্যপণ্যের বড় ধরনের দরপতনের কারণে মূল্যস্ফীতি সামনের কয়েক মাসেও ঋণাত্মক থাকতে পারে। তবে এটি শিগগিরই বৃদ্ধি পেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ৫ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
সেপ্টেম্বরে নির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকে আইএমএফের বেইলআউট কর্মসূচি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এতে কর বৃদ্ধি ও রাষ্ট্রীয় ব্যয়ের কাটছাঁট অন্তর্ভুক্ত রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে