
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. এ টি এম তারিকুজ্জামানকে সরানো হয়েছে। গতকাল বুধবার উপসচিব ফরিদা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. এ টি এম তারিকুজ্জামানের সঙ্গে সম্পাদিত চুক্তির ৮ নম্বর শর্তানুযায়ী তাঁকে তাঁর পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য তিন মাসের নোটিশ প্রদান করা হলো। তিনি আগামী ১০ ডিসেম্বরের পর থেকে বিএসইসির কমিশনার পদে বহাল থাকবেন না।
এর আগে, গত সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নাম ভাঙিয়ে তারিকুজ্জামানকে পদত্যাগ করার জন্য চাপ দেন মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন। তবে অর্থ উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছিল, এ রকম নির্দেশনা দেওয়া হয়নি। তবে এক দিন পরেই মেয়াদ শেষের আগে সরিয়ে দেওয়া হলো তারিকুজ্জামানকে।
বিএসইসিতে কমিশনারদের মধ্যে দীর্ঘদিন থেকে দুটি গ্রুপ। একটিতে ছিলেন দুর্নীতিতে অভিযুক্ত সদ্যবিদায়ী চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সাবেক ডিন। আর তাঁর সহযোগী ছিলেন একই বিভাগের শিক্ষক শেখ শামসুদ্দীন আহমেদ।
কমিশনার তারিকুজ্জামান ছিলেন শিবলী রুবাইয়াতবিরোধী। আওয়ামী লীগ সরকারের পতনের পর শিবলী রুবাইয়াত ও শামসুদ্দীন সরকারের নির্দেশে পদত্যাগ করেন। কিন্তু কমিশনার তারিকুজ্জামান এবং মোহসীন চৌধুরী স্বপদে বহাল রয়েছেন। বিষয়টি ভালোভাবে নেননি শিবলী রুবাইয়াতের সরাসরি ছাত্র নাহিদ হোসেন।
এ অবস্থায় তারিকুজ্জামানকে গত সোমবার বিকেলে মোবাইল ফোনে ড. নাহিদ বলেন, ‘অর্থ উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে বলেছেন। রাতেই ই-মেইলে পদত্যাগপত্র পাঠান।’ তারিকুজ্জামান সরাসরি উপদেষ্টার হাতে পদত্যাগপত্র জমা দিতে চান। কিন্তু উপদেষ্টা ব্যস্ত আছেন জানিয়ে নাহিদ বলেন, ‘আপনি কিন্তু উপদেষ্টার নির্দেশনা না মেনে সরকারকে চ্যালেঞ্জ করছেন।’ তারিকুজ্জামান বলেন, ‘আমি সরকারকে চ্যালেঞ্জ করছি না, উল্টো সসম্মানে উপদেষ্টার হাতে পদত্যাগপত্র দিতে চাইছি।’ নাহিদ বলেন, পদত্যাগের দুই দিন পর আপনি দেখা করেন।’ তবে শেষ পর্যন্ত পদত্যাগ করেননি তারিকুজ্জামান।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে