
দেশের বাইরে অর্থ পাচার বা মানি লন্ডারিং অর্থনৈতিক কারণে হয় না বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ।
আজ মঙ্গলবার পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর পল্টনে সিএমজেএফ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আশরাফ আহমেদ বলেন, ‘অর্থের ধর্ম হলো রিটার্ন যেখানে বেশি, সেদিকেই যাবে। দেশের বাইরে অর্থ বিনিয়োগ করলে যে রিটার্ন বেশি পাওয়া যায়, এমন নয়। বরং দেশে বিনিয়োগ করলেই তার চেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়। সুতরাং মানি লন্ডারিং অর্থনৈতিক কারণে হয় না।’
ডিসিসিআইয়ের সভাপতি আরও বলেন, ব্যবসায়ীদের মধ্যে যিনি দোষ করেন, এটা তাঁর একান্ত দায়। তাই কোনো একজন ব্যবসায়ী একা দোষ করলে এর দায় সব ব্যবসায়ীর ওপর বর্তায় না।
চলতি বছরের অগ্রাধিকারমূলক কাজ অর্থনৈতিক কৌশল গ্রহণ জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, ২০৩০ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হতে গেলে প্রতিবছর ইকোনমি আড়াই গুণ করতে হবে। এই চ্যালেঞ্জ উতরাতে গেলে অনেক কিছু করতে হবে। গত দেড়-দুই বছরে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে আমাদের ইকোনমি ও বিশ্ব ইকোনমি। প্রধানত, মুদ্রাস্ফীতি সমস্যার মধ্য দিয়ে গেছে। তিনি বলেন, ব্যাংকগুলোর কাছে যথেষ্ট পরিমাণ ডলার লিকুইডিটি নেই। এজন্য আমদানির সমস্যাটা সমাধান হচ্ছে না।
আশরাফ আহমেদ বলেন, ২০২৪ সালে আমাদের বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি বজায় রাখা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী এক বছর ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন হবে। এটা কমে গেলে খরচ কমাতে হয়। এতে করে উৎপাদন কমাতে হয়। আমরা সরকারের সঙ্গে কাজ করছি, যেন ক্রেডিট ফ্লোটা বাড়ানো যায়।
সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি গোলাম সামদানী।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে