পাম এবং খেজুর খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে সৌদি আরব। গত বছরের একই সময়ের তুলনায় ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে দেশটির খেজুর রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৭ শতাংশ। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
আয়ের উৎসে বৈচিত্র্য আনার যে চেষ্টা করছে সৌদি আরব সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে খাদ্যপণ্য রপ্তানি। আর সেখানেও অগ্রভাগে রয়েছে খেজুর। সৌদি আরবও চায়, বিশ্বব্যাপী তাদের খেজুর ভোক্তাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকুক।
সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর পাম অ্যান্ড ডেটস (এনসিপিডি) সম্প্রতি চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বিভিন্ন দেশে খেজুর রপ্তানির উল্লেখযোগ্য বৃদ্ধির তথ্য প্রকাশ করেছে। ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে যেখানে খেজুর রপ্তানির পরিমাণ ছিল ৫৬ কোটি ৬০ লাখ সৌদি রিয়াল, সেখানে এ বছরের প্রথম ত্রৈমাসিকে খেজুর রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল (১৭ কোটি ১৭ লাখ ডলার)।
এনসিপিডির তথ্যানুসারে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে সৌদি আরবের খেজুর রপ্তানির পরিমাণও বেড়েছিল ১৪ শতাংশ। ২০২২ সালে খেজুর রপ্তানি যেখানে ছিল ১ হাজার ২৮০ কোটি সৌদি রিয়ালের, সেখানে ২০২৩ সালে এই রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬২ কোটি সৌদি রিয়াল। ২০২৩ সালের শেষ নাগাদ, সৌদি খেজুর আমদানিকারী দেশের সংখ্যা ১১৯-এ পৌঁছেছে।
মার্চ মাসে আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপিডির সিইও মোহাম্মদ আল-নুওয়াইরান জোর দিয়ে বলেছিলেন যে, সৌদি আরব তাদের রপ্তানি খাতকে খেজুরের বাইরেও ছড়িয়ে দিতে চায়। গুড়, পেস্ট এবং অন্যান্য খাদ্যপণ্যকেও রপ্তানিতে অন্তর্ভুক্ত করতে চায় সৌদি আরব।
মোহাম্মদ আল-নুওয়াইরান সে সময় বলেন, পূর্ব এশিয়ার দেশগুলোতে সৌদি আরবের রপ্তানি করা খেজুরের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। পুষ্টিমান এবং উৎপাদনের গুণগত মান উঁচু হওয়ায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বিশেষ করে চীনে সৌদি খেজুরের উচ্চ চাহিদা রয়েছে।
সৌদি প্রেস এজেন্সি অনুসারে, অস্ট্রিয়া, নরওয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি এবং কানাডাসহ বেশ কয়েকটি দেশে সৌদি আরবের খেজুর রপ্তানি ১০০ শতাংশ ছাড়িয়ে গেছে। সে সঙ্গে, সৌদি খেজুরের রপ্তানি মূল্য মরক্কোতে ৬৯ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৬১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ায় ৪১ শতাংশ বেড়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং মালয়েশিয়ায় খেজুর রপ্তানি বেড়েছে যথাক্রমে ৩৩,২৯ এবং ১৬ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে