পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির শীর্ষ কর্মকর্তাদের তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কোম্পানিটির লভ্যাংশ বিতরণজনিত কারণে শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে তাদের সঙ্গে বৈঠক তলব করেছে বিএসইসি।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জেড ক্যাটাগরিতে অবনমনপ্রাপ্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিএসইসির একটি সভা তলব করা হয়েছে। বিএসইসির পক্ষ থেকে কনফিডেন্স সিমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক বা সিইও, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিবকে সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৮ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে ওই সভা অনুষ্ঠিত হবে।
বিএসইসির মুখপাত্র রেজাউল করিম বলেন, জেড ক্যাটাগরিতে অবনমনপ্রাপ্ত কোম্পানিগুলোর সঙ্গে বসছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ জনিত নন-কমপ্লায়েন্সের কারণে অবনমনপ্রাপ্ত কোম্পানিগুলোর সঙ্গে সভার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়টির সমাধানে কাজ করা হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ মিনিট আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে