রেমিট্যান্সে মোটরসাইকেলসহ মেগা গিফট দেওয়ার ক্যাম্পেইন শুরু করেছে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। কমপক্ষে ৫ হাজার টাকা রেমিট্যান্স প্রাপ্ত ব্যক্তি নগদ থেকে এই মেগা গিফট পেতে পরেন। এর বাইরে সরকারের ঘোষিত ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা থাকবে।
রেমিট্যান্সে মেগা গিফটের এই ক্যাম্পেইন শুরু হয়েছে গত ১৫ অক্টোবর। নগদ ব্যবহার করে রেমিট্যান্স গ্রহণ করলে মোটরসাইকেল, স্মার্ট টিভি, স্মার্ট ফোন, সোনার বারসহ বিভিন্ন উপহার জেতার সুযোগ থাকছে।
নগদ শুরু থেকেই বৈধভাবে দেশে প্রবাসী আয় আনার জন্য কাজ করে যাচ্ছে। সে জন্য রেমিট্যান্স সেবা উদ্বোধনের পর থেকেই খুব কম খরচে প্রবাসীদের কষ্টার্জিত আয় পরিবার ও স্বজনের হাতে পৌঁছে দেওয়ার কাজ করছে প্রতিষ্ঠানটি। এ জন্য তাঁরা বিভিন্ন সময় প্রণোদনা হিসেবে বিভিন্ন উপহার দিয়ে থাকে।
এবারের ক্যাম্পেইনে তাই প্রবাসী আয় গ্রহণকারীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছে নগদ। এই মেগা উপহারের ক্যাম্পেইন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই ক্যাম্পেইন চলার সময়ে একজন গ্রাহক একবারই উপহারের জন্য বিবেচিত হবেন। প্রত্যেক জয়ীকে নগদ থেকে ফোন করে জানানো হবে, নগদের প্রধান কার্যালয় থেকে সপ্তাহে একদিন এই উপহার সংগ্রহ করার সুযোগ পাবেন।
নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী এই মেগা উপহার ক্যাম্পেইন সম্পর্কে বলেন, ‘আমরা যে কোনো সেবা দেওয়ার সময় সব সময় আগে গ্রাহকদের সুবিধা, স্বাচ্ছন্দ্য এবং সুযোগের কথা বিবেচনা করে থাকি। আমরা চাই বৈধ উপায়ে প্রবাসীরা কষ্টে আয় করা টাকা পরিবারের কাছে পাঠান। এ জন্যই নগদ প্রথমবারের মতো রেমিট্যান্স গ্রাহকদের জন্য মেগা উপহারের ঘোষণা নিয়ে এসেছি। এতে প্রবাসীরা ও তাদের পরিবার বৈধ চ্যানেলে টাকা পাঠানো ও গ্রহণ করায় উৎসাহিত হবেন।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে