চলতি গ্রীষ্মে দুবাইয়ে অবকাশ যাপনকারীদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন। রিটার্ন টিকিটসহ এয়ারলাইনটিতে ভ্রমণকারী যাত্রীরা দুবাইয়ের শীর্ষ চারটি আকর্ষণে বিনা মূল্যে প্রবেশাধিকার পাবেন। এই আকর্ষণগুলোর মধ্যে রয়েছে দি ভিউ এট দা পাম, আয়া ইউনিভার্স, দুবাই পার্কস এন্ড রিসোর্টস এবং ওয়াইল্ড ওয়াদি ওয়াটার পার্ক।
এই সুবিধা পেতে হলে যাত্রীদের ২২ মে থেকে ১১ জুনের মধ্যে টিকিট কেনা ও ২৫ মে থেকে ৩১ আগস্টের মধ্যে দুবাই ভ্রমণ করতে হবে। এমিরেটস অনলাইন, অ্যাপ, ট্রাভেল এজেন্ট, টিকিট অফিস বা কন্টাক্ট সেন্টারের মাধ্যমে যাত্রীদের প্রতিটি আকর্ষণের জন্য আলাদা ইউনিক অ্যাকসেস কোড নিতে হবে।
এ ছাড়াও ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এমিরেটস যাত্রীরা তাদের ‘মাই এমিরেটস পাস’ এর সাহায্যে বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্ট, অবকাশ কেন্দ্রসহ অন্যান্য স্থানে অভাবনীয় মূল্যছাড় সুবিধা পাবেন। মাই এমিরেটস পাস মূলত যাত্রীর ফিজিক্যাল বা ডিজিটাল বোর্ডিং পাস এবং যেকোনো একটি বৈধ পরিচয়পত্র।
চলতি গ্রীষ্মেও দুবাইয়ে সামার সারপ্রাইজ উপভোগ করতে পারবেন। ২৮ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ভ্রমণকারীদের জন্য থাকবে অত্যন্ত আকর্ষণীয় শপিং অফার, বিশ্ব নন্দিত তারকাদের কনসার্ট এবং অবিশ্বাস্য সব বিনোদন প্রোগ্রাম। দুবাই সামার সারপ্রাইজের সুবিধাগুলোর মধ্যে এমিরেটস পাস ব্যবহার করা যাবে।
এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম ‘স্কাইওয়ার্ডস’ এর সদস্যরা এয়ারলাইনটির পার্টনার হোটেল, এয়ারলাইন, কার রেন্টাল, রিটেইল ও ব্যাংকিং সেবা ব্যবহার করলে, তার বিপরীতে মাইল (পয়েন্ট) অর্জন করতে পারবেন, যা ব্যবহার করে পরবর্তীতে এয়ার টিকিট, আপগ্রেড, বিভিন্ন কনসার্ট ও স্পোর্টস প্রোগ্রামের টিকিট পুরস্কার হিসেবে পেতে পারেন।
ঢাকার এমিরেটস হলিডেজের মাধ্যমে বুক করলে, ভ্রমণকারীদের বিশেষ সুবিধা প্রদান করা হবে। এই বুকিংগুলো অপেক্ষাকৃত ফ্লেক্সিবল এবং অবকাশ যাপনকালে গ্রাহকদের প্রতিটি মুহূর্তে ব্যক্তিকেন্দ্রিক সেবা দেওয়া হবে। স্কাইওয়ার্ডস সদস্যদের দেওয়া হবে অতিরিক্ত পয়েন্ট।
এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণি’ সেবা অফার করে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে