
নিম্ন আয়ের মানুষদের মাঝে ক্ষুদ্রঋণ কার্যক্রম সহজ ও গতিশীল করতে ডাক বিভাগের মোবাইল ফোনে সেবাদাতা নগদের সঙ্গে চুক্তি করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)।
এই চুক্তির ফলে সিদীপ গ্রাহকেরা নগদের মাধ্যমে তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি বিনা খরচে পরিশোধ করতে পারবেন। নগদ অ্যাপ, ইউএসএসডি এবং নগদ উদ্যোক্তা- এই তিন মাধ্যমের যেকোনো একটি ব্যবহার করে সিদীপের সেবা নেওয়া যাবে। চলতি মাস থেকেই সিদীপের সকল শাখায় এই সেবা পাওয়া যাবে।
সম্প্রতি রাজধানীর বনানীতে নগদের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান, পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, এমএফআই অ্যান্ড গভ. সেলস অপারেশন বিভাগের প্রধান তানভীর চৌধুরী ও কী অ্যাকাউন্ট ম্যানেজার হাসনা মোহসীনের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে নতুন এই সেবা নিয়ে শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ বরাবরই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। সিদীপের সঙ্গে নগদের এই চুক্তির ফলে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর একটা বড় অংশ এখন থেকে সঞ্চয়ে উৎসাহিত হবে এবং মোবাইলেই সিদীপের ক্ষুদ্রঋণ সুবিধা পাবে।’
সিদীপের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদা, পরিচালক (ফাইন্যান্স এন্ড অপারেশন্স) এস. আবদুল আহাদ, পরিচালক (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম) একেএম হাবিব উল্লাহ আজাদ, অর্থ ও হিসাব বিভাগের প্রধান একেএম শামসুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান মো. ইব্রাহিম মিঞা ও ডিজিটাইজেশন বিভাগের প্রধান অমিত কুমার রায় সেখানে ছিলেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে