সরকারিভাবে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও পাবনায় তা মানা হচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করেই পাবনার সুজানগর উপজেলায় পদ্মা নদীর ১৫ কিলোমিটারজুড়ে চলছে অবাধে ইলিশ শিকার। নিয়মিত অভিযান পরিচালনা করেও ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ।
সরেজমিনে পদ্মা নদীর সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিকেল থেকে কয়েক শ মাছ ধরা ডিঙি নৌকা দাপিয়ে বেড়াচ্ছে নদীতে।
গত রোববার দুপুরে উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ টিম সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার মাছ ধরা জাল জব্দ করে পুড়িয়ে দেয়। আবার বিকেলেই কয়েক শ মৎস্যজীবী নৌকা নিয়ে নদীতে নেমে পড়েন। অভিযানের ভয় থাকলেও মাছ ধরা বন্ধ করছেন না তাঁরা।
সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নুর কাজমি জামান খান বলেন, সুজানগরে তালিকাভুক্ত প্রায় ৪ হাজার জেলে রয়েছেন। যার মধ্যে প্রায় ১ হাজার ২০০ জন ইলিশ শিকার করেন। ৭ অক্টোবর নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকেই জেলেদের সতর্ক ও নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। তবে অভিযান অব্যাহত থাকলেও ইলিশ ধরা বন্ধ করা যাচ্ছে না।
কাজমি জামান আরও বলেন, `আমরা সংবাদ পেলেই অভিযান চালাচ্ছি। কিন্তু প্রশাসনের লোক নদীতে নামলেই দ্রুতবেগে নৌকা চালিয়ে পালিয়ে যাচ্ছেন জেলেরা।’
মাছ ধরা বন্ধ করতে হলে নদীর পুরো এলাকায় একযোগে নিয়মিত অভিযান চালাতে হবে জানিয়ে তিনি বলেন, এ জন্য পর্যাপ্ত জনবল আর লজিস্টিক সহায়তা দরকার।
সরেজমিনে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাজনের ঋণের কিস্তি পরিশোধ করতে ঝুঁকি নিয়েই নদীতে মাছ ধরছেন তাঁরা।সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকার জেলে নুরাল খান বলেন, `আমাদের মাথার ওপর রয়েছে মহাজনের ঋণের বোঝা। ঋণ পরিশোধ করে সংসার চালানোর জন্য ঝুঁকি মাথায় নিয়েই নদীতে নামছি।’
এদিকে অবাধে মাছ ধরার পাশাপাশি নদী এলাকার আশপাশে গোপনেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ। সাতবাড়িয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেকেই অন্য মাছের সঙ্গে কিছু ইলিশ মাছও নিয়ে এসেছেন। পাত্রের নিচে লুকিয়ে রেখেই সেগুলো বিক্রি করা হচ্ছে।
এ ব্যাপারে সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নুর কাজিম জামান বলেন, তালিকাভুক্ত প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। তবুও কিছুতেই বন্ধ হচ্ছে না নদীতে ইলিশ শিকার।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে