চিকিৎসক পরিচয়ে প্রতারণা করে ১৪ বিয়ের পরে পুলিশের কাছে ধরা পড়ে খবরের শিরোনাম হয়েছিলেন ভারতের ওডিশার বিধু প্রকাশ সোয়াইন। তাঁর আরও তিন স্ত্রীর সন্ধান পেয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পুলিশ জানায়, বিধু প্রকাশ সোয়াইনের সর্বমোট স্ত্রীর সংখ্যা ১৭টি। নতুন সন্ধান পাওয়া বিধুর তিন স্ত্রীর মধ্যে একজন ছত্তিশগড়ের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আরেকজন আসামের একজন চিকিৎসক এবং তৃতীয়জন ওডিশার একজন উচ্চশিক্ষিত নারী।
এ নিয়ে ভুবনেশ্বর পুলিশের ডেপুটি কমিশনার ইউএস দাশ বলেন, ভুয়া চিকিৎসকের আরও তিন স্ত্রীর সন্ধান মিলেছে।
এদিকে ওডিশার জগৎসিংপুর জেলার এক শিক্ষার্থী অভিযোগ করেছেন, বিধু প্রকাশ সোয়াইন রাজ্যের মেডিকেল কলেজে সিট পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ১৮ লাখ রুপি হাতিয়ে নিয়েছেন।
ইউএস দাশ বলেন, বিধুর মোবাইল ফোন ফরেনসিক ল্যাবে পাঠানো হবে এবং তার আর্থিক লেনদেন তদন্ত করা হবে।
ভারতের সাত রাজ্যে ১৪ নারীকে বিয়ে এবং তাঁদের অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৪ ফেব্রুয়ারি বিধু প্রকাশ সোয়াইনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ তখন বিধুর কাছ থেকে ১১টি এটিএম কার্ড ও ৪টি আধার কার্ড জব্দ করেছে।
পুলিশ জানায়, বিধুর বাড়ি ওডিশা রাজ্যের কেন্দ্রাপাড়া জেলার পাটকুরা থানার একটি গ্রামে। তিনি বেশির ভাগ সময় ওডিশার বাইরে থাকতেন। তাঁর টার্গেট ছিল বেশির ভাগ মধ্যবয়সী ও বিবাহবিচ্ছেদপ্রাপ্তরা। তিনি নিজেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য কাজ করা একজন ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিবাহ সাইটগুলোর মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করতেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে