
সাতক্ষীরায় রপ্তানিযোগ্য বাগদা ও গলদা চিংড়িতে ‘অপদ্রব্য’ পুশ বন্ধে অভিযান চালিয়েছে দেবহাটা থানা-পুলিশ। আজ রোববার সকালে উপজেলার পারুলিয়া, গাজীরহাটসহ আশপাশের বেশ কয়েকটি মৎস্য শেড, অকশন সেন্টার ও রপ্তানিকারক ডিপোতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন দেবহাটা থানা-পুলিশের নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তার। এ সময় দেবহাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ স্থানীয় চিংড়ি ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে রপ্তানিযোগ্য বাগদা ও গলদা চিংড়ি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে ওসি মো. বাবুল আক্তার বলেন, ‘বিশ্ববাজারে সাতক্ষীরার বাগদা ও গলদা চিংড়ির ব্যাপক চাহিদা রয়েছে। এটি সাতক্ষীরার অন্যতম একটি ব্র্যান্ড। চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করছে। সে জন্য সাতক্ষীরা তথা বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে রপ্তানিযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ না করার জন্যও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
চিংড়ি বণিক সমিতি সূত্রে জানা যায়, অতিরিক্ত মুনাফার আশায় সাতক্ষীরার একশ্রেণির অসাধু চিংড়ি ব্যবসায়ী ও ডিপো মালিক দীর্ঘদিন ধরে বাগদা ও গলদা চিংড়িতে ইনজেকশনের সুই ও সিরিঞ্জের মাধ্যমে সাগুদানা, জেলি এবং ফিটকিরি, চিড়া, ভাত ও পানির মিশ্রণসহ নানা অপদ্রব্য পুশ করে চিংড়ির আকার ও আয়তন বৃদ্ধির মাধ্যমে গ্রেড আকারে চড়া দামে বিক্রয় ও বিদেশে রপ্তানি করছেন। এতে একদিকে যেমন দেশের সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন, ঠিক তেমনই বিশ্ববাজারে ক্রমাগত চাহিদা হারাচ্ছে সাতক্ষীরার বাগদা ও গলদা চিংড়ি।
তবে সম্প্রতি অপদ্রব্য পুশ বন্ধে একের পর এক জরিমানাসহ কার্যকর পদক্ষেপ নিয়েছেন পারুলিয়া চিংড়ি বণিক সমিতি। এতে পারুলিয়াতে অপদ্রব্য পুশ প্রায় পুরোপুরি বন্ধ হওয়ায় উপজেলার গাজীরহাট, টিকিট, পুটিমারী, সুবর্ণাবাদ, বড়শান্তা, আশাশুনির বদরতলা ও ব্যংদহা এলাকার মৎস্য শেডগুলো ও বিভিন্ন বাসাবাড়িতে চিংড়িতে অপদ্রব্য পুশে ঝুঁকেছেন অসাধু ব্যবসায়ীরা।
তা ছাড়া সম্প্রতি খুলনা থেকে আসা কিছু অসাধু ব্যবসায়ী সাতক্ষীরার বিভিন্ন মৎস্য শেড থেকে বাগদা ও গলদা চিংড়ি কিনে তা খুলনায় নিয়ে অপদ্রব্য পুশ করে সাতক্ষীরার চিংড়ির সুনাম ও চাহিদা নষ্ট করছেন বলেও অভিযোগ করেছেন পারুলিয়া চিংড়ি বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিন্নুরসহ সংশ্লিষ্টরা।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে