
ময়মনসিংহের নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির ১৭৮ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর-কালিয়াপাড়া সড়কের দত্তপুর এলাকায় চালসহ গাড়ি আটকে দেয়। এ সময় চালক কৌশলে পালিয়ে যেতে চাইলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বেলালাবাদ দত্তপুর এমএন ফিলিং স্টেশনের সামনে থেকে চালসহ গাড়ি জব্দ করে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।
জানা গেছে, গতকাল রাতে কালিয়াপাড়া বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক ও মোস্তফা কামাল ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদের দোকান থেকে ১৭৮ বস্তা চাল গাড়ি করে গৌরীপুর নিয়ে যাচ্ছিলেন।
বিষয়টি স্থানীয় জনতার সন্দেহ হলে দত্তপুর এলাকায় গাড়ি আটকে জিজ্ঞাসা করলে সরকারি চাল বলে স্বীকার করেন। ঘটনা জানাজানি হলে গাড়ির চালক চাল নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। এরপর গৌরীপুর থাকে নান্দাইল রোডে যাওয়ার পথে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পুলিশ তাকে আটক করে।
স্থানীয় কালিয়াপাড়া বাজারের জনগণের দাবি, চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার দেলোয়ার হোসেনের গুদাম থেকে নেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ডিলার দেলোয়ার হোসেন রিপন বলেন, ‘জব্দ হওয়া চালগুলো আমার গুদামের নয়। যারা অভিযোগ করছে, তা মিথ্যা। তারপরেও যদি তদন্তে আমার বলে প্রমাণিত হয়, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
জানতে চাইলে ব্যবসায়ী ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হারুন-অর রশিদ বলেন, ‘আমি এর সঙ্গে জড়িত নই। কে বা কারা আমার দোকানে চাল রেখেছে। তবে এ বিষয়ে মোস্তফা কামাল কিছু বলতে পারবে।’ এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, গাড়িসহ চালের বস্তা জব্দ করে থানায় রাখা হয়েছে। ব্যবসায়ী ও গাড়িচালকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। ডিলারের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে