
ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ ফারহানা ফেরদৌসের বাসায় চুরির ঘটনায় জুয়েল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জুয়েল মিয়া মহানগরীর কালীবাড়ী পুরাতন গুদারাঘাট এলাকার মৃত বাবুল মিয়া ও ফিরোজা বেগম দম্পতির ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় ১২টি চুরির মামলা রয়েছে।
আজ বুধবার ভোররাত ৪টায় জেলার তারাকান্দা উপজেলায় যৌথ অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা-পুলিশ এই চোরকে গ্রেপ্তার করে।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া এলাকার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০ তলার বাসিন্দা স্পেশাল জজ ফারহানা ফেরদৌসের ফ্ল্যাটের দরজার তালা কেটে এই চুরির ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, সংশ্লিষ্ট মামলায় আসামিকে আদালতে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন।
ওসি বলেন, ফ্ল্যাট বাসার দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ২ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও ১৫টি শাড়ি নিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম, কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খানসহ গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।
এ সময় তাঁরা ঘটনাস্থল এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযান শুরু করে। ডিবি ও থানা-পুলিশের ব্যাপক তৎপরতায় চুরি হওয়ার ১৬ ঘণ্টার মধ্যে চোরসহ মালামাল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে