
২৭ লাখ টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের দুই কর্মকর্তার বিরুদ্ধে। ওই দুই কর্মকর্তা হলেন আরডিআরএস বাংলাদেশের ধুনট শাখা ব্যবস্থাপক নজিবর রহমান (৪৩) এবং একই শাখার ক্ষুদ্রঋণ সংগঠক মেহেদি হাসান (২৭)।
এ ঘটনায় আরডিআরএসের আঞ্চলিক ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ) মিজানুর রহমান বাদী হয়ে বুধবার রাতে ধুনট থানায় দুই কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
নজিবর রহমান দিনাজপুরের বিরল উপজেলার পূর্ব মহেশপুর গ্রামের রুস্তম আলীর ছেলে এবং মেহেদি নওগাঁ সদরের চক রামচন্দ্রপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসায় ওই সংস্থার শাখা কার্যালয়ে চাকরি করতেন নজিবর রহমান ও মেহেদি হাসান। তাঁরা স্থানীয় শতাধিক নারীর কাছ থেকে আরডিআরএসে ভর্তির কথা বলে কৌশলে তাদের ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। এসব জাতীয় পরিচয়পত্র ও ছবি ব্যবহার করে এবং স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে গোপনে তাঁদের সংস্থার ভুয়া সদস্য করা হয়। এরপর ওই দুই কর্মকর্তা ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২৮ এপ্রিল পর্যন্ত ৮২ জন ভুয়া সদস্যর নামে সংস্থা থেকে ৩২ লাখ ১৫ হাজার টাকা ঋণ উত্তোলন করে নেন।
এ দিকে, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখ ফাঁকি দেওয়ার জন্য কৌশলে ২০২২ সালের ২৮ এপ্রিল পর্যন্ত সংস্থা থেকে নেওয়া ঋণের ৯ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা পরিশোধ করেন ওই দুই কর্মকর্তা। ঋণের অবশিষ্ট ২৬ লাখ ৯৩ হাজার ২৪৩ টাকা পরিশোধ না করে মেহেদি হাসান ১২ এপ্রিল এবং নজিবর রহমান ৮ মে থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। পরে সংস্থার অন্য কর্মকর্তারা ঋণের কিস্তির টাকা আদায় করতে সদস্যদের বাড়িতে গিয়ে দেখতে পান, যাঁদের নামে ঋণ উত্তোলন করা হয়েছে তাঁরা আদৌও ঋণের টাকা গ্রহণ করেননি। বর্তমানে ওই দুই কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন। তাঁদের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জোসনা খাতুন, জহুরা বেগমসহ অনেকেই জানান, সংস্থার সদস্য করার কথা বলে দুই কর্মকর্তা জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়েছেন। কিন্তু তাঁরা সংস্থা থেকে ঋণ উত্তোলন করেননি। ওই দুই কর্মকর্তা পরে তাঁদের সঙ্গে আর যোগাযোগ করেননি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘অর্থ আত্মসাতের অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে