ব্রিস্টল ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে ব্রিস্টল ইউনিভার্সিটি। শিক্ষার্থীরা ‘থিংক বিগ স্কলারশিপ’-এর আওতায় বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে ব্রিস্টল ইউনিভার্সিটি অন্যতম। বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, উদ্ভাবনে বিশ্বব্যাপী ইতিবাচক প্রভাব তৈরি করতে চায়। ২০২৪ শিক্ষাবর্ষের জন্য এখনই আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
আবেদন প্রক্রিয়া
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে থিংক বিগ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। প্রথমে শিক্ষার্থীকে অবশ্যই ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে তাঁর আগ্রহের কোর্সের জন্য আবেদন করতে হবে। তারপর থিংক বিগ বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। শিক্ষার্থীদের বৃত্তি আবেদনপত্রে তাঁদের শিক্ষার্থী পরিচয়পত্র এবং ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। আবেদনকারীকে সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর। স্নাতক এবং স্নাতকোত্তর আবেদনকারীদের জন্য প্রশ্নগুলো আলাদা থাকবে। আবেদনপত্রটি সংরক্ষণ করা যাবে না, তাই আপনাকে একবারে আবেদনটি পূরণ করতে হবে এবং জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ২৪ এপ্রিল, ২০২৪। আবেদন করা যাবে এই ওয়েবসাইটে।
গ্রন্থনা: জুবায়ের আহম্মেদ

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে