যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের জিএসটি গুচ্ছ ভুক্ত ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির আবেদন শুরু হয়েছে। জিএসটি গুচ্ছ ভুক্ত ভর্তি পরীক্ষা ২০২০-২১ এ ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের যবিপ্রবির https://admission. just. edu. bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
যবিপ্রবির টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জিএসটি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা উল্লেখিত লিংকে অনলাইনে আবেদন পদ্ধতি, অনুষদ ও বিভাগ কর্তৃক আরোপিত পৃথক শর্তসমূহ বিস্তারিতভাবে পাবেন। তাঁরা ১০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
যবিপ্রবির ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ জিএসটি গুচ্ছ ভুক্ত নয় বিধায় এ বিভাগের ক্ষেত্রে ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী একই লিংকে গিয়ে আবেদন করতে হবে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তাঁদের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করা হবে। ২০১৯ ও ২০২০ সালে যেকোনো বিভাগ থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এ বছর সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯৬০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ আসনগুলো ছাড়াও মোট আসনের মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা সংরক্ষিত থাকবে।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে