২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হচ্ছে আজ ৩০ ডিসেম্বর। ভর্তিচ্ছুরা সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবদনের সুযোগ পাবেন। ১৭ ডিসেম্বর এ প্রক্রিয়া শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিষয় পছন্দক্রম ভর্তি পরীক্ষার পরে নেওয়া হবে। এখন শুধু ছবি ও স্বাক্ষর আপলোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
এর আগে ১৫ ডিসেম্বর প্রাথমিক আবেদনপ্রক্রিয়া শেষ হয়। এর মধ্যে প্রতিটি ইউনিট থেকে যোগ্য ৪০ হাজার প্রার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছেন। ভর্তির জন্য সব ইউনিট মিলিয়ে ১ লাখ ৭৮ হাজারের বেশি প্রাথমিক আবেদন জমা পড়েছে।
প্রাথমিক আবেদনের নির্ধারিত তারিখ শেষে প্রতিটি ইউনিটে (‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’) আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে আসন অনুপাতে ৪০ হাজার প্রার্থীকে বহুনির্বাচনী ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হবে।
প্রাথমিকভাবে বাছাই করা প্রত্যেক ইউনিটের ৪০ হাজার পরীক্ষার্থীর মধ্যে অন্তর্ভুক্ত আবেদনকারীরাই কোটার সুবিধা পাবেন। এ শর্ত পোষ্য কোটাসহ সব কোটার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১২ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৮ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৯ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
২০ ঘণ্টা আগে