যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) উদ্যাপিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪।
সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন দিয়ে শুরু, এরপর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেলে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন। বিশ্ববিদ্যালয়ের মসজিদে বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশুদের কলকাকলিতে বুটেক্স ক্যাম্পাস হয়ে ওঠে আরও রঙিন।
দিনব্যাপী অনুষ্ঠানের পুরোটা জুড়েই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান। শিশুদের মাঝেই বঙ্গবন্ধু জাতির ভবিষ্যৎ খুঁজে পেতেন উল্লেখ করে উপাচার্য বলেন, ‘আমাদের শিশুদের মাঝে বঙ্গবন্ধুর দেশপ্রেম এবং দেশের প্রতি দায়িত্ববোধের আদর্শ ছড়িয়ে দিতে হবে।’ এ সময় তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট এবং পুরস্কার সামগ্রী তুলে দেন।
বিকেলে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে উপাচার্য বলেন, দেশের মানুষের জন্য কাজ করা শিক্ষার্থীদের অন্যতম দায়িত্ব। দেশের যে কোনো ক্রান্তিকালে শিক্ষার্থীদের অতীত গৌরবোজ্জ্বল অধ্যায় তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জনগণের ট্যাক্সের টাকায় পড়ালেখা করেন। দেশের মানুষের প্রতি মমত্ববোধ দেখানো তাদের অন্যতম দায়িত্ব। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে উপস্থিত ছাত্রলীগের নেতা–কর্মীদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. মো. রিয়াজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৬ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
২১ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১ দিন আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে