আজীবন সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার। সংস্কৃতিতে অসামান্য অবদান রাখার জন্য তাঁকে এই সম্মাননা জানাবে বেসরকারি টিভি চানেল আরটিভি। আগামীকাল ২ অক্টোবর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অনুষ্ঠানে মোট ১০টি ক্যাটাগরিতে দেওয়া হবে শ্রেষ্ঠত্বের পুরস্কার। আরটিভির বিভিন্ন সংগীতানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিচারকদের রায়ে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেওয়া হবে নির্বাচিতদের হাতে।
অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। ২০ হাজারের অধিক গান লিখেছেন তিনি। ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানের (পরে বাংলাদেশ টেলিভিশন) সূচনালগ্ন থেকে নিয়মিত গান ও নাটক রচনা করছেন। গাজী মাজহারুল আনোয়ার একাধারে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনায়ও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। স্বাধীনতাযুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল’ অ্যাওয়ার্ড লাভ করেন। ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ তাঁর অর্জিত পুরস্কারের সংখ্যা ১২১টিরও অধিক।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে