পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন। আজ বুধবার সকাল দশটায় সৈকতের তেত্রিশ কানি পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটিকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে গত ০২ সেপ্টেম্বর সৈকতের ফরেস্ট পয়েন্ট এলাকায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন ভেসে এসেছিল। এ নিয়ে এ বছর সৈকতে প্রায় ২০টি মৃত ডলফিন ভেসে আসে।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, প্রায় ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এ ডলফিনটির শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। ধারণা করা হচ্ছে এটি জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে তিন থেকে চার দিন আগে মারা গেছে। বন বিভাগ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে বলে তাঁরা জানান।
ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু আজকের পত্রিকাকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে এখানে এসেছি। তিনি আরও জানান, ডলফিনগুলো মৃত্যুর কারণ চিহ্নিত করে সংরক্ষণের লক্ষ্যে কাজ করছে ডলফিন রক্ষা কমিটি।
পটুয়াখালী জেলা বন বিভাগের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, মৃত এ ডলফিনটি সংরক্ষণ করা হবে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে এটির ময়নাতদন্ত করা হবে বলে তিনি জানান।

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
১২ মিনিট আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৫ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৭ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে