বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৯) কভার করতে আজারবাইজানে আসা পৃথিবীর বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে আন্তঃদেশীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
মূলত জলবায়ু সম্পর্কিত তথ্য বিনিময় ও প্রচার, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা এবং সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জিসিএমএন গঠিত হয়েছে। এটি একটি স্বাধীন এবং অলাভজনক সংস্থা হিসেবে কাজ করবে।
জিসিএমএন এর আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন-মো. শামীম জাহাঙ্গীর (জাস্ট এনার্জি নিউজ, বাংলাদেশ), মোহাম্মদ আজিজুর রহমান (দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ), ডেইনেল বারবোন (ইমপ্রোন্টাজিরো, ইতালি), পাহাড়িকা (সিএনবিসি, ইন্দোনেশিয়া), কেইতারো (আসাহি শিম্বুন, জাপান), আরিফুজ্জামান মামুন (আমাদের সময়, বাংলাদেশ), ইব্রাহিম খলিলুল্লাহ (সিএনএন একাডেমি, বাংলাদেশ), রাকিব মাহমুদ (এখন টিভি, বাংলাদেশ), মুকেশ পোখরেল (ফ্রিল্যান্স সাংবাদিক, নেপাল)।
জিসিএমএন ন্যায়সঙ্গতভাবে একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বিশ্ব নাগরিকদের মধ্যে বৈশ্বিক উষ্ণায়ন, বন্যা, খরা, বন উজাড় ইত্যাদিসহ জলবায়ু ইস্যুতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন করবে।

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৬ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৮ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে