মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের নতুন নাটক ‘ঘরে ফেরা’। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে ভারতের পরিচয় উৎসবে। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা থানার আনুলিয়া মহামায়া বিদ্যামন্দিরে এ নাট্যোৎসব চলবে ২১ থেকে ২৫ মার্চ। আমতা পরিচয় আয়োজিত পাঁচ দিনের এ উৎসবের দ্বিতীয় দিন ২২ মার্চ সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে বাংলাদেশের নাটক ‘ঘরে ফেরা’। নাটকটি ম্যাড থেটারের চতুর্থ প্রযোজনা। একক চরিত্রের নাটকটিতে যুদ্ধপীড়িত এক লড়াকু নারীর ভূমিকায় অভিনয় করবেন সোনিয়া হাসান। মোজাফফর হোসেনের কাহিনি অবলম্বনে নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন আসাদুল ইসলাম।
নির্দেশক আসাদুল ইসলাম জানান, সব যুদ্ধের একটাই চিত্র, রক্তক্ষয়। সেই চিত্র নিদারুণভাবে ফুটে উঠেছে আমাদের মহান মুক্তিযুদ্ধে। গল্পে দেখা যাবে, ১৯৭১ সাল, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলছে। একদল গ্রামবাসী ভারতে আশ্রয়ের উদ্দেশ্যে সীমান্তের দিকে ছুটছিল। কিন্তু পাকিস্তানি বাহিনীর আক্রমণে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ধ্বংসযজ্ঞের মধ্যে পড়ে থাকে বিপর্যস্ত মানুষের ঝাঁক। কেউ মৃত, কেউ অর্ধমৃত। বেঁচে যাওয়া গ্রামবাসীরা ফিরতে শুরু করে তাদের জন্মভিটায়। তাদের কারও চোখ নেই, কারও পা নেই, কারও শরীরে মাংস নেই, কারও মাথার মগজ নেই, কারও আবার মাথাটাই নেই। তারা যেন এই পৃথিবীর বাইরের কোনো মানুষ, যুদ্ধ তাদের জীবনকে পরাবাস্তব করে দিয়েছে।
এই মিছিলে অংশ নিয়ে ত্রিশোর্ধ্ব বিপন্ন এক নারী নিজের নাড়িভুঁড়ি হাতে নিয়ে ঘরে ফিরছে। যুদ্ধে সে তার স্বামী ও সন্তানকে হারিয়েছে। তার জিহ্বা কেটে নেওয়া হয়েছে। জীবন ও মৃত্যুর মধ্যে যে ব্যবধান তার মাঝখানে দাঁড়িয়ে এক নির্বাক নারীর ঘরে ফেরার লড়াই উন্নীত হয়ে ওঠে মনস্তাত্ত্বিক লড়াইয়ে, যেখানে তার চিন্তাকে কেউ আর নিয়ন্ত্রণ করতে পারে না। পরাধীন দেশে এক নারী নিজেকে পরিণত করে স্বাধীন সত্তায়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫