বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনেক উদ্যোগের পরও সম্প্রতি পুঁজিবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে বিনিয়োগকারীদের বিক্রির অনেক চাপ পড়েছে। এই পরিস্থিতিতে বাজারে স্বাভাবিকতা ফেরাতে পর্যাপ্ত নগদ অর্থের সহায়তা প্রয়োজন। সংকট কাটাতে মধ্যস্থতাকারীদের জন্য ১০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের জন্য বিএসইসির কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।
গতকাল সোমবার বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান ও সাধারণ সম্পাদক রিয়াদ মতিনের সই করা এ-সংক্রান্ত প্রস্তাব বিএসইসি চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। তহবিলের এই টাকা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) মাধ্যমে বন্ড ইস্যু করে সংগ্রহ করা যেতে পারে বলে চিঠিতে জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘আমাদের বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আধিক্য একটি বড় সমস্যা। এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম ও ডিলারসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগও খুবই দুর্বল। কারণ, বাজার মধ্যস্থতাকারীদের অর্থ সংগ্রহের মাধ্যম সীমিত।’
অন্যদিকে বাহ্যিক কিছু পরিবর্তনের কারণেও বাজারের অবস্থার অবনতি হচ্ছে। ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে তাঁদের বিক্রির চাপ বাড়াচ্ছেন। এতে পতন হচ্ছে এবং তা অব্যাহত থাকলে মার্জিন ঋণ প্রদানকারীদের শেয়ার বিক্রি করে তাঁদের মার্জিন অনুপাত সামঞ্জস্য করতে হবে। যাতে পুঁজিবাজারে আরও পতন হতে পারে।
এই ফান্ড যদি বাজার মধ্যস্থতাকারীরা সঠিকভাবে বিনিয়োগ করে তাহলে বর্তমান সমস্যার সমাধান হবে এবং বাজারের তারল্য সংকটের সমস্যা কেটে যাবে বলে চিঠিতে জানিয়েছে বিএমবিএ। এ ছাড়া এই উদ্যোগে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সরকার বাজার উন্নয়নে কাজ করছে বলে অংশীজনদের মধ্যে খবর যাবে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে এবং বাজারে স্বাভাবিক গতি থাকবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫