মানুষের যাবতীয় কর্মচাঞ্চল্য উৎসারিত আকাঙ্ক্ষা থেকে। কিছু উৎসুক নীতিশাস্ত্রজ্ঞ এমন একটি ভুল তত্ত্বকে এগিয়ে নিয়ে গেছেন, যেখানে বলা হয়েছে, নীতিবোধের স্বার্থে অভিলাষ বা আকাঙ্ক্ষা ঠেকিয়ে রাখা সম্ভব। আমি এটাকে মিথ্যা বলব কেবল এ কারণে নয় যে, কোনো মানুষ কখনোই দায়িত্ববোধের জায়গা থেকে কোনো কাজ করে না; বরং এ কারণে যে, কোনো দায়িত্বই তার কাছে পাত্তা পায় না যতক্ষণ না সে দায়িত্ববান হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে। মানুষ কী করবে এটা জানতে যদি আপনি আগ্রহী হন, তাহলে আপনাকে কেবল তাদের বস্তুগত পারিপার্শ্বিকতা জানলে চলবে না, তাদের তুলনামূলক শক্তির সঙ্গে অভিলাষের গোটা ব্যাপারটির সংশ্লিষ্টতা সম্বন্ধেও জানতে হবে।
এমন কিছু আকাঙ্ক্ষা রয়েছে, যা বেশ শক্তিশালী, কিন্তু নিয়ম বা আইন হিসেবে এগুলোর রাজনৈতিক কোনো গুরুত্ব নেই। অধিকাংশ পুরুষ জীবনের কোনো একসময় বিয়ে করার আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকে, কিন্তু নিয়ম হিসেবে তারা এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে রাজনৈতিক কোনো পদক্ষেপ না নিয়েই। অবশ্য এর ব্যতিক্রমও রয়েছে, স্যাবাইন এক নারীর ধর্ষণ এ ক্ষেত্রে একটি ব্যতিক্রম। উত্তর অস্ট্রেলিয়ার উন্নয়ন ভয়াবহভাবে বাধাগ্রস্ত হয়েছিল এ কারণে যে, বলিষ্ঠ তরুণ যাদের কাজ করা উচিত, তারা নারীসমাজবিবর্জিত হওয়াকে মোটেই পছন্দ করেনি। কিন্তু এ ঘটনাগুলো অস্বাভাবিক। নারী ও পুরুষ একে অপরের সান্নিধ্যে কাটাবে এ-জাতীয় সাধারণ আগ্রহের খুব সামান্য প্রভাব রয়েছে রাজনীতির ওপর।
রাজনৈতিকভাবে যেসব আকাঙ্ক্ষা গুরুত্বপূর্ণ, সেগুলোকে মুখ্য ও গৌণ এ দুই শ্রেণিতে ভাগ করা যেতে পারে। মুখ্য অংশে জীবনের প্রয়োজন এগুলোই: খাদ্য, বাসস্থান ও বস্ত্র। এই বস্তুগত জিনিসগুলো যখন দুষ্প্রাপ্য হয়ে ওঠে, তখন এগুলো পূরণে মানুষের উদ্যোগের কোনো সীমা থাকে না বা এ সময় হানাহানি প্রদর্শন বিবেচনাবোধকেও ছাড়িয়ে যায়।
বার্ট্রান্ড রাসেল ১৯৫০ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫