নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ১০১তম জন্মদিন উপলক্ষে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্য উৎসব ও স্মারক সম্মাননা ২০২৪’ আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। রাজধানীর শিল্পকলা একাডেমিতে চার দিনব্যাপী এই উৎসবে সম্মাননা পাচ্ছেন আবুল হায়াত ও মান্নান হীরা (মরণোত্তর)।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলের লবিতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধন হবে উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন ম হামিদ, মামুনুর রশিদ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় নাট্যশালার মূল হলে শুরু হবে স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান। সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনিন হোসাইন তানু।
২০০৯ সালে মৃত্যুর আগে পর্যন্ত পদাতিক নাট্য সংসদের সভপতি ছিলেন সৈয়দ বদরুদ্দীন হোসাইন। তাঁর জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল হতে প্রতিবছর এই নাট্যোৎসবের আয়োজন করছে। এবারের উৎসবে ১০টি দল অংশ নিচ্ছে। দেশের নাট্যদলগুলো হলো পদাতিক নাট্য সংসদ, নাগরিক নাট্য সম্প্রদায়, আরণ্যক নাট্যদল, থিয়েটার, থিয়েটার আর্ট ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাতিঘর, নবরস এবং খোকন বয়াতি ও তাঁর দল। এ ছাড়া কলকাতা থেকে যোগ দিচ্ছে সন্তোষপুর অনুচিন্তন। দলটি দুটি নাটক প্রদর্শন করবে। উৎসবে নাটক দেখা যাবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল, এক্সপেরিমেন্টাল হল ও স্টুডিও থিয়েটার হলে।
প্রথম দিন জাতীয় নাট্যশালায় দেখা যাবে নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে থিয়েটার আর্ট ইউনিটের ‘মাধব মালঞ্চী’ ও স্টুডিও থিয়েটার হলে কলকাতার সন্তোষপুর অনুচিন্তনের ‘শীতলার পালা’।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫