
মাজেদুল ইসলাম (২৮) কিছুদিন আগেও ছিলেন টগবগে। কিন্তু ভাগ্য তাকে অসহায় করে তুলেছে। সে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের দরিদ্র কৃষক আব্দুল হাকিমের ছেলে।
মাজেদুল ইসলামের দুটি কিডনির সিংহভাগ অচল হয়ে গেছে। বর্তমানে তিনি টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসক বলেছেন, শিগগিরই তার কিডনি দুটি প্রতিস্থাপন করতে হবে। তা না হলে তাকে বাঁচানো যাবে না। কিডনি প্রতিস্থাপনের জন্য ন্যূনতম ১৫ লাখ টাকা প্রয়োজন।
কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান হওয়ায় তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।
সামান্য বেতনে একটি দোকানে কর্মচারী হিসেবে চাকরি করলেও অসুস্থতার কারণে তাও বন্ধ হয়ে গেছে তার।
চিকিৎসকের পরামর্শে প্রতিদিন তাকে প্রায় ৭০০ টাকার ওষুধ খেতে হয়। সামান্য সহায়-সম্বল যা ছিল ইতিমধ্যেই তা তার চিকিৎসার পেছনে খরচ হয়ে গেছে। প্রতিদিনের ওষুধের টাকা জোগাতেই তাকে হিমশিম খেতে হয়।
কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাড় করা তার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। তাই তার চিকিৎসার জন্য দেশ-বিদেশের হৃদয়বান ও বিত্তশালীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। মাজেদুল বলেন, তিনি বাঁচতে চান। দানশীল মানুষের সহায়তা চান।
তাকে সাহায্য পাঠানোর ঠিকানা: মাজেদুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ২০০.১৫১. ১৯১৩৭৩ (ডাচ বাংলা ব্যাংক লি.) দিগপাইত শাখা, জামালপুর। ফোনঃ: ০১৯৩৩-৫৪৬১৩৫ (বিকাশ/রকেট)।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫