Ajker Patrika

বিশেষ দিনের ব্যায়াম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৫: ৪৫
বিশেষ দিনের ব্যায়াম

যাঁরা নিয়মিত ব্যায়াম করেন, তাঁদের ক্ষেত্রে মাসিকের দিনগুলোয় ব্যায়াম বন্ধ না করে নিয়মিত চালিয়ে যাওয়া উচিত। কিন্তু যদি কারও পিরিয়ডের সময় অসহনীয় ব্যথা বা ভীষণ ক্লান্তি বোধ হয়, সে ক্ষেত্রে ব্যায়াম কমিয়ে দিতে হবে।

১. কেউ যদি স্বাভাবিক সময়ে ৩০ মিনিট জগিং করেন, মাসিকের সময় তা কমিয়ে ১০ মিনিট করতে পারেন। যাঁরা নিয়মিত যোগব্যায়াম করেন, তাঁরা তলপেট, কোমর বা ঊরু ব্যবহার করে যেসব আসন করতে হয়, সেগুলো বাদ রাখতে পারেন।

২. মাসিকের দিনগুলোয় সাধারণত হাঁটা, জগিং, হালকা অ্যারোবিকস ব্যায়াম, কার্ডিও ব্যায়াম করা যেতে পারে। কিন্তু যাঁরা কখনোই ব্যায়াম করেন না, তাঁরা এ সময়ে কোনো ভারী ব্যায়াম করতে যাবেন না।

৩.বাড়িতে ৩০ মিনিট ফ্রি হ্যান্ড ব্যায়াম করা যেতে পারে। যেমন সাধারণ কিছু স্ট্রেচিং, একই জায়গায় দাঁড়িয়ে ডান-বাম করা কিংবা হাঁটু অর্ধ ভাঁজ করে ওঠাবসা করার মতো ব্যায়াম।

৪. পিরিয়ডের সময় হিমোগ্লোবিন ও আয়রনের ঘাটতি হয়। তাই এই সময় পর্যাপ্ত পানি, ক্যালসিয়াম ও আয়রনসমৃদ্ধ খাবার খেতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে অন্যান্য ওষুধ খেতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত